শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭.০৪ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ দুই জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমান শরিফুল আলম আরিফ (৩২)।

পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্য মতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবরের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com