সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে একজন মারা গেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত হন মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।