সিএনএমঃ
ঢাকার কেরানীগঞ্জেরকদমতলীতে একটি কারখানায় আগুন লেগেছে। শনিবার দুপুরে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “আজ দুপুর ১টা ১৩ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে আরো ৪টি ইউনিট যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
Reporter Name 
























