ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে ভাড়া বাসায় মিলল ঢাবি শিক্ষার্থীর লাশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম সাইদুল আমিন সীমান্ত (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাজারীবাগ থানার এসআই জাহিদ হাসান বলেন, “বৃহস্পতিবার মধ্যরাতে ওই শিক্ষার্থী মারা যান। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

সূত্রে জানা গেছে, হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় মেসে থাকতেন সীমান্ত। বৃহস্পতিবার রাতে নিজের কক্ষে ছিলেন তিনি। ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তার রুমমেট সন্দেহবশত বাড়ির মালিক ও পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদের ডাকেন। পরবর্তীতে সবাই মিলে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১টা ২৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার  চিকিৎসক সীমান্তকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাজারীবাগে ভাড়া বাসায় মিলল ঢাবি শিক্ষার্থীর লাশ

আপডেট সময় ০৩:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬