ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ভোটে হেরে ওসিসহ ৫ পুলিশকে পেটাল দুই প্রার্থী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ৪৯৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচনে পরাজিত হয়ে মির্জাপুর থানার ওসিসহ ৫ পুলিশকে পিটিয়ে আহত করেছে দুই কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।
শনিবার রাতে মির্জাপুরে পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ড আম্মাতুননেছা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন জানান, ৪ নং ওয়ার্ড আম্মাতুন নেছা ভোট কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে ভোট শেষে সন্ধ্যায় গণনার কাজ শুরু হয়। ভোট গণনা শেষে হাফিজুর রহমান টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে বিজয়ী হন। ফলাফল ঘোষণা করে ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল নিয়ে আসার পথে ভোট কেন্দ্রের অল্প দূরে পরাজিত কাউন্সিলর প্রার্থী মিন্টু মিয়া ও সাজু মিয়ার নেতৃত্বে তাদের কর্মী সমর্থক রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে ওসির গাড়িতে হামলা চালায়। হামলায় ওসির গাড়ি ভাংচুর করা হয়। এ সময় ওসি মো. রিজাউল হকসহ ৫ জন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসিকে আহত অবস্থায় জামুর্কি সরকারী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ভোটে হেরে ওসিসহ ৫ পুলিশকে পেটাল দুই প্রার্থী

আপডেট সময় ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১