ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নওগাঁর বদলগাছীতে ১৫ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আকরাম হোসেন (২৩)। তিনি বদলগাছী উপজেলার থুপশহর গ্রামের মৃত তোয়েবের ছেলে।

র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প জানায়, আকরাম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে তার ওপর নজরদারি রাখছিল র‍্যাবের গোয়েন্দা দল। মঙ্গলবার রাতে মথুরাপুর এলাকায় মাদক কেনাবেচার সময় র‍্যাব অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে এবং তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬