ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সেলিম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন না মঞ্জুর

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদের আদালতে শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করেন।

আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ্য সহ-সভাপতি। তিনি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন।

এর আগে ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে হত্যাসহ মোট এগারোটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আইভী আরও পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে আপীল বিভাগে শুনানীর অপেক্ষা রয়েছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, এ মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনীভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সেলিম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন না মঞ্জুর

আপডেট সময় ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬