ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারানো অতীত — জিএম জামাল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 হারানো অতীত

জিএম জামাল

অতীতের সব স্মৃতি গুলি
আজ কেমন করে ভুলি,
ছোট বেলার খেলাধুলা
কানামাছি ডাংগুলি।

দাঁড়িয়া বাঁধা পাঁচ গুটি
হাডুডু আর গোল্লাছুট,
লুডু খেলায় মজা ছিল
পড়লে হত ছক্কা পুট।

চোর পুলিশ আর বৌচির মত
আরো ছিল রুমাল খেলা,
এমনি করেই সারাটা দিন
কাটিয়ে দিতাম বেলা।

জুলাপাতি খেলতাম কত
সব কাদা মাটি দিয়ে,
ঘটা করে সবাই মিলে
দিতাম পুতুলের বিয়ে।

মিল না হলে খেলার ছলে
নেই আঙ্গুল ছুঁয়ে আড়ি,
কাঁঠাল পাতার টাকা ছিল
সুপারি খোলার গাড়ি।

কলা পাতার থালা ছিল
আর কচু পাতার ছাতা,
ঝড়ের দিনে আম কুড়ানো
আজ সবই স্মৃতির পাতা।

হারিয়ে যাওয়া দিনগুলি
আজ বড্ড মনে পড়ে,
স্মৃতির পাতায় উজ্জ্বল আজও
তাই ভুলি কেমন করে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হারানো অতীত — জিএম জামাল

আপডেট সময় ০৮:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

 হারানো অতীত

জিএম জামাল

অতীতের সব স্মৃতি গুলি
আজ কেমন করে ভুলি,
ছোট বেলার খেলাধুলা
কানামাছি ডাংগুলি।

দাঁড়িয়া বাঁধা পাঁচ গুটি
হাডুডু আর গোল্লাছুট,
লুডু খেলায় মজা ছিল
পড়লে হত ছক্কা পুট।

চোর পুলিশ আর বৌচির মত
আরো ছিল রুমাল খেলা,
এমনি করেই সারাটা দিন
কাটিয়ে দিতাম বেলা।

জুলাপাতি খেলতাম কত
সব কাদা মাটি দিয়ে,
ঘটা করে সবাই মিলে
দিতাম পুতুলের বিয়ে।

মিল না হলে খেলার ছলে
নেই আঙ্গুল ছুঁয়ে আড়ি,
কাঁঠাল পাতার টাকা ছিল
সুপারি খোলার গাড়ি।

কলা পাতার থালা ছিল
আর কচু পাতার ছাতা,
ঝড়ের দিনে আম কুড়ানো
আজ সবই স্মৃতির পাতা।

হারিয়ে যাওয়া দিনগুলি
আজ বড্ড মনে পড়ে,
স্মৃতির পাতায় উজ্জ্বল আজও
তাই ভুলি কেমন করে