ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বাস্থ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি অফিসে চাঁদাবাজির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মেহেরপুরে স্বাস্থ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি অফিসে চাঁদা দাবির অভিযোগে আব্দুর রউফ নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, আব্দুর রউফ বর্তমান মন্ত্রী পরিষদ গঠনের পর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কয়েকটি সেলফি প্রকাশ করেন আব্দুর রউফ। এরপর থেকে সেই ছবি দেখিয়ে সব জায়গায় নিজের প্রভাব ও ক্ষমতা জাহির করে বেড়াতে শুরু করেন।
রমজান মাসের শুরু থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের প্রধান সহকারী মোশারফ হোসেন ও পরিসংখ্যানবিদ আকরাম হোসেনের কাছে মুঠোফোনে কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নানা ধরনের হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন রউফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

স্বাস্থ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি অফিসে চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় ০৬:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬