বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

তাড়াশ থানার চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলায় ০৪ জন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩.৫৬ পিএম
  • ২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিরাজগঞ্জ তাড়াশ থানার চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলায় ০৪ জন আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গত ২৯/০৫/২০২৬ তারিখ সিরাজগঞ্জ তাড়াশ থানাধীন হামকুড়িয়া এলাকায় বসবাসকারী মোঃ ওসমান গনির মেয়ে ভিকটিম (৩০)’কে তার শয়নকক্ষে আসামিগণ পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে মারপিট করে, হাত পা বেঁধে ও ধারালো ছুরি ভিকটিমের বুকের বামপাশে নিচে ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ ওসমান গনি বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তারাশ থানায় একটি এজাহার দায়ের করলে তাড়াশ থানার মামলা নং- ২১, তারিখ- ২৯/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড -এর ৩০২/২০১/৩৪ রুজু হয়।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ ও চকবাজার থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। গতকাল ২৩/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকা হতে ২২.৩০ ঘটিকার মধ্যে উক্ত হত্যার ঘটনার সাথে জড়িত আসামি ১| মো: আলাউদ্দিন (৪০), পিতা- এন্তাজ আলী, ২| মোছা: শিউলী খাতুন সাজেদা (৪০), স্বামী- মো: আলাউদ্দিন, ৩| মোঃ আল আমিন (৩২) ও ৪| মোঃ শাহ জাহান আলী (৪৫), উভয় পিতা- এন্তাজ আলী, সর্ব সাং- হামকুড়িয়া, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ গ্রেফতার করতে সক্ষম হয়|
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com