ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস কখনো মরে না — নুরুন্নবী সোহেল

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

ইতিহাস কখনো মরে না
নুরুন্নবী সোহেল

আজ
লজ্জায় আমার শরীরের রক্তগুলো
ধীরে ধীরে শীতল হয়ে আসে
যেনো শিরার ভেতর দিয়ে আর রক্ত নয়,
বয়ে যাচ্ছে কোনো নির্বাক শীতকাল।

চোখের সামনে দেখি
ইতিহাসের অন্ধকার গুহা থেকে উঠে আসে কিছু ছায়া,
তারা আজ মসনদের উঁচু সিঁড়িতে দাঁড়িয়ে
অহংকারের মশাল জ্বালে।

আর আমি দাঁড়িয়ে থাকি
একজন ব্যর্থ উত্তরাধিকারীর মতো,
যার বুকের ভেতর এখনো জেগে আছে
রক্তাক্ত কিছু ভোর ।

কোনো এক নদী দূরে কেঁদে ওঠে,
মাটির নিচে চাপা পড়ে থাকা
অগণিত নামহীন কণ্ঠস্বর
রাতের বাতাসে ধীরে ধীরে জেগে ওঠে।

তখন মনে হয়
এই আকাশ লজ্জায় একটু নিচু হয়ে গেছে,
এই মাটিও যেন কাঁপছে নীরব ক্রোধে।

কারণ ইতিহাস কখনো মরে না
সে অপেক্ষা করে,
একদিন আবার মানুষের রক্তে
আগুন হয়ে ফিরে আসার ।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইতিহাস কখনো মরে না — নুরুন্নবী সোহেল

আপডেট সময় ১২:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ইতিহাস কখনো মরে না
নুরুন্নবী সোহেল

আজ
লজ্জায় আমার শরীরের রক্তগুলো
ধীরে ধীরে শীতল হয়ে আসে
যেনো শিরার ভেতর দিয়ে আর রক্ত নয়,
বয়ে যাচ্ছে কোনো নির্বাক শীতকাল।

চোখের সামনে দেখি
ইতিহাসের অন্ধকার গুহা থেকে উঠে আসে কিছু ছায়া,
তারা আজ মসনদের উঁচু সিঁড়িতে দাঁড়িয়ে
অহংকারের মশাল জ্বালে।

আর আমি দাঁড়িয়ে থাকি
একজন ব্যর্থ উত্তরাধিকারীর মতো,
যার বুকের ভেতর এখনো জেগে আছে
রক্তাক্ত কিছু ভোর ।

কোনো এক নদী দূরে কেঁদে ওঠে,
মাটির নিচে চাপা পড়ে থাকা
অগণিত নামহীন কণ্ঠস্বর
রাতের বাতাসে ধীরে ধীরে জেগে ওঠে।

তখন মনে হয়
এই আকাশ লজ্জায় একটু নিচু হয়ে গেছে,
এই মাটিও যেন কাঁপছে নীরব ক্রোধে।

কারণ ইতিহাস কখনো মরে না
সে অপেক্ষা করে,
একদিন আবার মানুষের রক্তে
আগুন হয়ে ফিরে আসার ।।