শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বাবা বাতাসে শুনি তোমার নিঃশ্বাসের শব্দ —নুরুন্নবী সোহেল

  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২.৩৭ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে

বাবা বাতাসে শুনি তোমার নিঃশ্বাসের শব্দ
—নুরুন্নবী সোহেল

এখন আর চোখ ভিজে না,
কান্নার শব্দও থেমে গেছে,
শুধু শূন্যতার এক অস্ফুট স্পন্দন
বুকের গভীরে ঢেকে রেখেছি যত্নে।

ভোলা কি যায়?
জন্মের শেকড়, রক্তের প্রবাহ,
যে আদরে ছুঁয়ে দিত কপালে,
যে হাতের পরশে পৃথিবী লাগত সহজ।

ঘরের কোণে জমে থাকা বিস্মৃতির ধুলোয়,
তার ছোঁয়া লেগে আছে আজও
চশমার কাচে, পুরোনো ঘড়ির কাঁটায়,
পান্জাবির ভাঁজে মিসে থাকা গন্ধে,
দেয়ালের ছবির নির্বাক দৃষ্টিতে।

আমি জানি, সে আর ফিরে আসবে না,
তবু বাতাসে শুনি তার নিঃশ্বাসের শব্দ,
রাতের নিস্তব্ধতায় মনে হয়,
কোথাও খুব কাছে বসে আছে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com