ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) গভীর রাতে যাত্রাবাড়ীতে মোল্লা কলেজের ইউটার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.আরাফাতের (১৯) বাড়ি মুন্সিগঞ্জ সদরের মুন্সীকান্দি গ্রামে। পরিবারের সাথে যাত্রাবাড়ীর কোনাপাড়া বাসের পুল এলাকায় বসবাস করতেন তিনি। তার বাবার নাম রুহুল আমিন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজো।
জানা গেছে, শনিবার রাত সোয়া ২টার দিকে দুর্ঘটনায় পড়েন আরাফাত। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রুহুল আমিন বলেন, আমার ছেলে গত বছর মুন্সিগঞ্জ সদর স্কুল থেকে এসএসসি পাস করেছিল। এরপর সে যাত্রাবাড়ী এলাকায় একটি মোবাইলের পণ্যের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।
তিনি বলেন, রাতে এক বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল আরাফাত। পরে আমরা জানতে পারি, মোল্লা কলেজের সামনে ইউটার্নে একটি ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১২:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬