ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ার ৫ মণ (১৯৬ কেজি) গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  র‍্যাব-৯–এর অভিযানে প্রায় ৫ মণ (১৯৬ কেজি) গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজিব মিয়া নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) রাত ৮টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব৯ জানায়,গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভুটাংবাড়ী এলাকার একটি বিলের মধ্যে মাদকদ্রব্য কেনাবেচার প্রস্তুতির খবর পায় তারা। পরে রাত সাড়ে ৯টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে সেখান থেকে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ৯৮টি বান্ডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বান্ডিলগুলোতে মোট ১৯৬ কেজি গাঁজা ছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক রাজিব মিয়া ও তার সহযোগীরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে মজুত রেখেছিল।

উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব ৯।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জুলাইযোদ্ধারাই এখন বেশি অপকর্মে লিপ্ত মির্জা ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ার ৫ মণ (১৯৬ কেজি) গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬