ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি থামিয়ে হিরো আলম গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিয়ের কথা বলে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে গাড়ি থামিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ‌‘হিরো আলম বগুড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে বগুড়া থেকে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যে খবর পেয়ে সদর থানা পুলিশ তার গাড়ির পিছু নেয়। ধাওয়া করে শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে গ্রেফতার করা হয়। বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

গাড়ি থামিয়ে হিরো আলম গ্রেফতার

আপডেট সময় ০৮:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬