সিএনএমঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নগরীর নুরপুর এলাকার বাসিন্দা আনোয়ারা ইসলাম রাণী। তিনি দেশের একমাত্র হিজড়া জনগোষ্ঠীর প্রার্থী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর নুরপুর এলাকায় ভোটের প্রচারের বিষয়ে কথা হয় রাণীর।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সাড়া পাচ্ছেন বলে জানান রাণী। তিনি বলেন, ‘‘গত নির্বাচনেও জি এম কাদেরের বিরুদ্ধে ভোট করে ব্যাপক সাড়া পেয়েছি। শুধু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের কারণে আমি হেরে গেছি। তবে এবার আরো বেশি সাড়া মিলছে ভোটের মাঠে।’’ এক সময়ের জাতীয় পার্টির ঘাঁটি এখন পরিবর্তন হয়ে ‘রংপুরের মাটি, রাণী আপার ঘাঁটিতে’ পরিণত হচ্ছে বলে দাবি করেন তিনি।
আনোয়ারা ইসলাম রাণী বলেন, ‘‘যেখানেই যাচ্ছি, ব্যাপক জনসমর্থন পাচ্ছি। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীই অনেক শক্তিশালী। কাউকে আমি ভোটের মাঠে ছোট করে দেখছি না। তবে সব ছাপিয়ে এবার রংপুর-৩ আসনের মানুষ সংসদ সদস্য প্রার্থী হিসেবে রাণী আপাকেই বেছে নেবে।’’
Reporter Name 



















