ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৯

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ভোলা-৪ আসনের মনপুরা উপজেলার নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষ মিলিয়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির গণি মাঝি ও জামায়াতের ইদ্রিস মাঝিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায়ি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে জামায়াতের নেতাকর্মীরাও সেখানে পৌঁছে প্রচারণা চালাতে থাকেন। একপর্যায়ে দু’দলের মধ্যে কথাকাটাকাটি ও বিতর্কিত স্লোগান বিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে অধিকাংশকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও গুরুতর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সময় আতঙ্ক ও ভিড়ের কারণে এলাকার পরিবেশ এক সময় উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারি হয়েছে, তবে বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। পুলিশ পরিস্থিতি দ্রুত শান্ত করতে সক্ষম হয়েছে। আহত দুইজনের অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল।
স্থানীয়দের মধ্যে এখনো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি ও জামায়াতের নেতারা একে অপরকে দায়ী করলেও কোন পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতি বা অভিযোগ দাখিল করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৯

আপডেট সময় ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬