ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

পদ্মা নদী থেকে ৫০ মণ জাটকা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে

পদ্মা নদী থেকে ৫০ মণ জাটকা উদ্ধার

সিএনএম প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্ম নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার মাওয়া কবুতরখোলা অঞ্চল থেকে এসব মাছ উদ্ধার করা হয়।

বেলা ১১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে মাওয়া কোস্টগার্ড স্টেশনের সদস্যরা কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় নদীর পাড়ে থাকা ১০টি গ্যালন তল্লাশি করে আনুমানিক ২,০০০ কেজি (৫০ মণ) জাটকা পায়। অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা জাটকা লৌহজং উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব, দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের অন্তর্ভুক্ত এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

পদ্মা নদী থেকে ৫০ মণ জাটকা উদ্ধার

আপডেট সময় ০৭:০০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১