ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য জানান।

তিনি জানান, র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১০টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জগদীশপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। তার হেফাজতে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে রব্বানী আহমদ (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট সময় ০৮:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬