ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কবিতা পরিষদের সাংস্কৃতিক অভিযাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
‘সংস্কৃতিবিরোধী উগ্রবাদ রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল আয়োজন করে জাতীয় কবিতা পরিষদছবি: মীর হোসেন

মাসব্যাপী ‘সাংস্কৃতিক অভিযাত্রা’ কর্মসূচি শুরু করল জাতীয় কবিতা পরিষদ। ‘ধর্মান্ধ মৌলবাদী চক্রের বিভীষিকাময় উত্থান’ প্রতিরোধ করতে দেশব্যাপী এই কর্মসূচি চলবে বলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কবিতা পরিষদের মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

গত বুধবার ( ২১ জানুয়ারি) বেলা ১১টায় ‘সংস্কৃতিবিরোধী উগ্রবাদ রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ।

মানববন্ধনের শুরুতে কবিতা পরিষদের পক্ষ থেকে বলা হয়, ‘গভীর উদ্বেগ ও শঙ্কার সঙ্গে লক্ষ করা যাচ্ছে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত গণতান্ত্রিক সম্ভাবনাকে পুঁজি করে দেশে উগ্রবাদী অপশক্তির বিভীষিকাময় উত্থান ঘটেছে। তারা পরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আধুনিক জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার ধারাবাহিক অগ্রযাত্রাকে ধ্বংস করে দেওয়ার জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অশুভ চক্রান্তের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি প্রয়োজন। সেই তাগিদ থেকেই এই মানববন্ধন ও প্রতিবাদী মিছিল আয়োজন করা হয়েছে।’

মানববন্ধনে কবিতা পরিষদের নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন কবি নুরুন্নবী সোহেল, জামিল জাহাঙ্গীর, রাসেল আহমদ, কৌমুদী নার্গিস, হিমেল ইসহাক,আবুজার গিফারিসহ অনেকে। সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি এ বি এম সোহেল রশিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জাতীয় কবিতা পরিষদের সাংস্কৃতিক অভিযাত্রা শুরু

আপডেট সময় ০৫:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬