শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্য আনা ডেটনেটর উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩.৪৮ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

দেশকে অস্থিতিশীল ও সীমান্তে বড় ধরনের নাশকতার জন্য আনা হয়েছে ডেটনেটর (বোমা ফাটানোর যন্ত্র)। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় ২৪টি ডেটনেটর উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তের তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপি অধীনস্থ মাইজহাটি নামক এলাকা থেকে এসব বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি জানিয়েছেন, উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব। বিজিবি আরও জানাই, দেশকে অস্থিতিশীল ও নাশকতার সৃষ্টির পরিকল্পনা অংশ হিসেবেই এ ধরনের বিস্ফোরক পদার্থ চোরাচালানের মাধ্যমে বাংলাদশেে নিয়ে আসা হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত কড়া পাহারা রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা চোরাচালান রোধে বিজিবি অন্য যেকোনো সময়ের চেয়ে তৎপর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com