শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সিলেট অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭.২৫ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে(কোর্ট পয়েন্ট) এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে ও সহসভাপতি নিরাপদ নিউজের সিলেট প্রতিনিধি জহিরুল ইসলাম মিশুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগরের সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু,
সিলেট মহানগর এবি পার্টির যুব বিভাগের সভাপতি তানজিল নাফি।

এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর এর সিলেট অফিসের চীফ ফটে জার্নালিস্ট মামুন হাসান,দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি মানাউবি সিংহ শুভ,প্রথম আলোর সিলেট অফিসের আলোকচিত্রী আনিস মাহমুদ, ডেইলী স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী ও ফটো সাংবাদিক শেখ নাসির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রনি, দৈনিক নয়াদিগন্তের সিলেট অফিসের ক্যামেরা পার্সন জয়নুল আবেদীন আজাদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টাইম বাংলা নিউজের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল,সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বার্তাবাজার এর সিলেট জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সদস্য কামরুল আলম, জসিম উদ্দিন, বৈশাখী নিউজের সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ, দৈনিক সুরমা মেইলের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম,ক্লাব সদস্য মো: আলমগীর আলম,দেশ টিভির ক্যামেরা পার্সন সোহেল আহমদ, দৈনিক আজকালের খবরের সিলেট প্রতিনিধি পাবেল আহমদ,আইওন টিভির ক্যামেরা পার্সন খায়রুল আমীন রাফসান, দৈনিক শ্যামল সিলেট এর স্টাফ রিপোর্টার তাইনুল আসলাম, সিলেট ভিউ এর স্টাফ রিপোর্টার এহিয়া আহমদ, বাংলা টিভির রিপোর্টার ফারুক আহমদ, সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. জাকির আহমদ,ক্লাব সদস্য নাহিদ আহমদ ও দৈনিক আলোকিত সিলেটের প্রধান আলোকচিত্রী রুবেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com