ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি ফের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিহত ইমরান হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করি। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়ার রোহিঙ্গাশিবির থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। ১৯ সেপ্টেম্বর সাকিব হাসান নামে এক তরুণ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকে তিনি জুলাই আন্দোলনে বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

মামলার অভিযোগ থেকে জামা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার এলাকায় আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী ইমরান হাসান। ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি ফের রিমান্ডে

আপডেট সময় ০৯:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫