ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন, পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা মো. রুস্তম আলীর ছেলে মো. লিটন (৪৯)।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের একটি দল। অভিযানের সময় ওই এলাকা থেকে অবৈধভাবে সংরক্ষিত ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. লিটনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

আপডেট সময় ০৬:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫