ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে: ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক প্রাণ গেছে, আমাদের অনেক ছাত্র জীবন দিয়েছে। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য। সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য পরিবেশ নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেটের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইন্টারন্যাশনাল টিমের খেলা ঠাকুরগাঁওয়ে আনা যায় কিনা সেই চেষ্টা করতে হবে। তাহলে খেলোয়াড়দের মান বাড়বে। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশ টাকে গড়ে তোলার জন্য যে শপথ নিয়েছি, সেভাবেই ক্রীড়াঙ্গনকেও রক্ষা করতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নুর এ শাহাদত স্বজন, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস ও ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে: ফখরুল

আপডেট সময় ০৭:০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫