বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মিয়ানমার থেকে আটক ২০ বাংলাদেশিকে ফেরত

  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫.৪৫ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটি। মিয়ানমারের অভিযোগ তারা নৌপথে মালয়েশিয়া যাচ্ছিলেন।

গতকাল রোববার (১৩ এপ্রিল) এ তথ্য জানায় মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, অসাধু দালালরা এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিল। পথিমধ্যে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে তারা আটক হন। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ দূতাবাস প্রত্যাবাসনের ব্যবস্থা নেয়। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বলেন, যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের যাচাই-বাছাই করে দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি সম্প্রতি মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত দুই বছরে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস ৩৫২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করেছে। সর্বশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ৮৫ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com