ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মাথায় বেলগাছ পড়ে ভ্যানচালকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল লিচু তলায় শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে মাথায় বেলগাছ পড়ে মিজানুর রহমান(৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
নিহত মিজানুর নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মো. মোশারফ হোসেন জানান, মিজানুর রহমান দুপুরে ভ্যানে চতিলা বাজার থেকে একজন যাত্রী উঠিয়ে গোপালপুর যাচ্ছিলেন। বাইশকাইল লিচু তলায় আগে থেকেই কয়েকজন শ্রমিক রাস্তার পাশের একটি বেলগাছ কাটছিলেন। মিজানুর ওই গাছের নিচ দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার উপর পড়ে যায়। এতে গাছ লেগে মাথা থেতলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মাথায় বেলগাছ পড়ে ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় ০১:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১