ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২১ বোতল ভারতীয় মদসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে জয়নাল (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জয়নালের বাড়ি ছাতক থানার দক্ষিণ বড়কাপন গ্রামে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি টিম পান্ডারগাঁও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই মো. মিজানুর রহমান। অভিযানে তার সঙ্গে এএসআই আশরাফ খান এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে জয়নালের কাছ থেকে ৩৫ বোতল AC BLACK ব্র্যান্ডের এবং ৮৬ বোতল Officer’s Choice ব্র্যান্ডের মোট ১২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দোয়ারাবাজার থানা পুলিশ জানায় গ্রেফতারকৃত জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১২১ বোতল ভারতীয় মদসহ আটক ১

আপডেট সময় ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫