ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সিএনএমং

রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত হলো- সাজিদুল হক (২৭)।

বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:৫০ ঘটিকায় দারুসসালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, তিনজন মাদক কারবারি গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে রাস্তার উপর গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের পিপিএম এর নেতৃত্বে টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাজহারুল ইসলাম সহ একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে সাজিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় অপর দুজন সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারের সময় সাজিদুলের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাজিদুল পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করছে। সাজিদুল দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 print
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৬:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫