ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ৪০৪ বার পড়া হয়েছে

১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন

সিএনএম প্রতিনিধিঃ

করোনার উর্ধ্বগতি ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দেয়া হবে। এ সময় জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সকল অফিস-আদালত-কলকারখানা সবকিছু বন্ধ থাকবে।

শুক্রবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন দেয়া হবে। এই সময়ে জরুরি সেবা ছাড়া সব অফিস ও গার্মেন্টস বন্ধ থাকবে। লকডাউনে কোনো ধরনের যানবাহন চলবে না।’

ফরহাদ হোসেন বলেন, ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা চিন্তা-ভাবনা করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা মানুষের জীবন বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি।’
তিনি জানান, লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। এ বিষয়ে রোববার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হবে।

দোকানপাট খোলা রাখার ব্যাপারে ব্যবসায়িদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, তাদের জন্য মার্কেট খোলা রাখা হয়েছে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপরই এক সপ্তাহ কড়া লকডাউন প্রয়োজন। কঠোর লকডাউন না হলে করোনার বিস্তার ও মৃত্যুর সংখ্যা ঠেকানো যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন

আপডেট সময় ০১:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১