ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনসিসির নবনির্মিত ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার একটি চৌকস ক্যাডেট দল সেনাপ্রধানকে ‌‘গার্ড অব অনার’ দেন।

গার্ড অব অনার গ্রহণ ও উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সেনাবাহিনী প্রধান বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সেনাপ্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও বিএনসিসি ক্যাডেটদের মধ্যে তার স্বাগত ভাষণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সব বীর মুক্তিযোদ্ধাদের এবং গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সব ছাত্র-জনতার আত্মত্যাগকে।

সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর সেনাপ্রধান গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এ সংস্থার সব সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, সাভার এরিয়া, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিএনসিসির অফিসার ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিএনসিসির নবনির্মিত ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট সময় ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪