মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ডিবি অফিসে অপু বিশ্বাস-তাপস

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৩.৫১ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

তাপস- মুন্নীর জীবনে বুবলীকে জড়িয়ে নানা গুঞ্জনের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মূলত অপু বিশ্বাসের একটি পোস্টেই তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের গুঞ্জন চাউর হয়।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন অপু বিশ্বাস। এর কিছুক্ষণ পর ডিবি অফিসে আসেন সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
জানা গেছে, দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি চলছে। এটি সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস।
বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে। এর আগে কৌশিক হোসেন তাপসের স্ত্রী ও গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যেকার অডিও কল ফাঁসের ঘটনা ঘটে।
সেখানে তাপসের সঙ্গে আরেক নায়িকা বুবলীর সম্পর্ক বিষয়ে নানা কথা বলতে শোনা যায়। এরপর কয়েকদিন আগে মুন্নী অভিযোগ করেন, অপু বিশ্বাস কলটি যে প্রকাশ করবেন সেটা তিনি জানতেন না। এরপর পাল্টা উত্তর দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাসও। সেখানে তিনি দাবি করেন, মুন্নীই তাকে ফোন করে তাদের সম্পর্কের বিষয়টি জানিয়েছেন।

এবার এ বিষয়গুলো নিয়েই ডিবি অফিসে আলোচনা চলছে বলেও জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com