ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসার নকশিকাঁথা – জাহাঙ্গীর বারী

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

কবিতা- ভালোবাসার নকশিকাঁথা
লেখনীতে – জাহাঙ্গীর বারী

ডুব দাও তুমি আমার হৃদ গভীরে,
তুমি থাকবে সদা আমার নীড়ে।
ভালোবাসার নকশিকাঁথা মুড়ে,
রাখবো তোমায় ঘিরে।

আলিঙ্গনের উষ্ণ আদরে,
রাখবো জড়িয়ে বুকের চাদরে।
অনাবিল ভালোবাসার মুগ্ধতায়,
লুকিয়ে আছো তুমি আমার হিয়ায়।

তোমাকে এক পলক দেখার তরে,
উঠে ঝড় এই অন্তরে।
মায়াবতী তুমি মায়াবিনী,
তুমি যে হবে আমার অর্ধাঙ্গিনী।

হাস্যোজ্জ্বল আননের সেই হাসি,
নয়নে ভাসে দিবানিশি।
শয়ন স্বপন কিংবা জাগরণ,
সবকিছুতেই হয় তোমার আগমন।

তুমি আসো ভালোবাসার বারতা নিয়ে,
আমিও রেখেছি তোমায় নিগূঢ় মায়া দিয়ে।
তোমার আমার ভালোবাসার শতদল,
সরোবরে ফুটছে অবিরল।

তোমায় ভালেবাসি ভীষণ রকম,
ভালোবাসার প্রাচুর্য নয় তো কম।
ধ্বনি প্রতিধ্বনিতে বলব ভালোবাসি,
চারদিক ছড়িয়ে দেবো ফুল রাশি রাশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার নকশিকাঁথা – জাহাঙ্গীর বারী

আপডেট সময় ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

কবিতা- ভালোবাসার নকশিকাঁথা
লেখনীতে – জাহাঙ্গীর বারী

ডুব দাও তুমি আমার হৃদ গভীরে,
তুমি থাকবে সদা আমার নীড়ে।
ভালোবাসার নকশিকাঁথা মুড়ে,
রাখবো তোমায় ঘিরে।

আলিঙ্গনের উষ্ণ আদরে,
রাখবো জড়িয়ে বুকের চাদরে।
অনাবিল ভালোবাসার মুগ্ধতায়,
লুকিয়ে আছো তুমি আমার হিয়ায়।

তোমাকে এক পলক দেখার তরে,
উঠে ঝড় এই অন্তরে।
মায়াবতী তুমি মায়াবিনী,
তুমি যে হবে আমার অর্ধাঙ্গিনী।

হাস্যোজ্জ্বল আননের সেই হাসি,
নয়নে ভাসে দিবানিশি।
শয়ন স্বপন কিংবা জাগরণ,
সবকিছুতেই হয় তোমার আগমন।

তুমি আসো ভালোবাসার বারতা নিয়ে,
আমিও রেখেছি তোমায় নিগূঢ় মায়া দিয়ে।
তোমার আমার ভালোবাসার শতদল,
সরোবরে ফুটছে অবিরল।

তোমায় ভালেবাসি ভীষণ রকম,
ভালোবাসার প্রাচুর্য নয় তো কম।
ধ্বনি প্রতিধ্বনিতে বলব ভালোবাসি,
চারদিক ছড়িয়ে দেবো ফুল রাশি রাশি।