ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা  ও আমি  —— মাহমুদা শিরীন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

কবিতা  ও আমি
মাহমুদা শিরীন

কবিতা আমার বুকের পাঁজর জীবনের গল্প
হৃদয়ে সুরের মূর্ছনা তাইতো কবিতা ভালোবাসি
কবিতায় শুরু ও শেষ এ নিয়ে জীবনের পথ চলা
কখনো ঘুমহীন রাতে সঙ্গী জীবনের অব্যক্ত কথা ।
আমি বারবার ফিরে আসি কবিতার টানে
না হয় কোথায় হারিয়ে যেতাম কে জানে ।
কবিতার মাঝে খুঁজে পাই স্বাধীনতা, মুক্তির আভাস ।
চার দেয়ালের বন্দি থেকে মুক্তি চাই কবিতার জন্য ।
আমি সবার মনে প্রাণে কবিতার রঙ ছড়াতে চাই
কবিতার মাঝেই জীবনের চিত্র খুঁজে পাই ।
চিরস্থায়ী বন্ধুত্ব গড়তে চাই কবিতার সঙ্গে ।
কবিতাকে নিয়ে হারিয়ে যেতে চাই অনেক দূরে ।
কবিতা আমার নীলাভ আকাশে নির্মল নিঃশ্বাস ।
মনে মধ্যে জমে থাকা মেঘ মুহূর্তেই যায় কেটে ।
তাই তো কবিতা আমার মনে প্রাণে স্বপ্নে ধ্যানে-জ্ঞানে ।
বহু বেদনা রাগ, অনুরাগ, হাসি-কান্না, অভিমানে
কবিতায় হয় লিপিবদ্ধ, কখনো নিজে কাঁদি, অন্যকে কাঁদাই ।
আমার কবিতায় পাবে কিছু ক্ষণিকের বেদনার কল্পনা
হাসিখুশি ভরা জীবন আমার সুখের আলপনা
আমি কবিতার প্রেয়সী, কবিতাই আমার প্রেম ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কবিতা  ও আমি  —— মাহমুদা শিরীন

আপডেট সময় ০৭:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩