ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ টাকায় টিকিট কেটে চোখের পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্ক:

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকায় টিকিট কেটে চোখের পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৫ জুলাই) হাসপাতালে গিয়ে সাধারণ রোগীদের মতোই টিকিট কেটে সেবা নেন প্রধানমন্ত্রী।
সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা নিতে পেরেছেন। হাসপাতালে প্রধানমন্ত্রী আসলেও তাদের চিকিৎসা সেবা নিতে কোন অসুবিধা হয়নি।
চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। হাসপাতালে রোগীদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের কাছে দোয়া চান। একই সঙ্গে তাদের সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নিজেও দোয়া করেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সঙ্গে ছিলেন। নিয়মিত এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১০ টাকায় টিকিট কেটে চোখের পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩