ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ, আলিফ, মিহির ওরা আমাকে বাঁচতে দিলো না

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৪১৯ বার পড়া হয়েছে

সিএনএম (খুলনা) ;

খুলনার কয়রা উপজেলায় তনুশ্রী মাঝি (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তনুশ্রী গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহ উদ্ধারের সময় ওই সুইসাইড নোটটিও পাওয়া যায়। মৃত্যুর জন্য তিনজনকে দায়ী করে লিখা ওই নোটটি নিহত তনুশ্রী মাঝির কক্ষ থেকে উদ্ধার করা হয় বলে গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জানান কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা।
সুইসাইড নোটের একটি অংশে লেখা ছিল- ‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পেছনে খুব ভালোমতো লেগেছে। আমি না মরা পর্যন্ত শান্তি পাবে না। শুভ, আলিফ, মিহির ওরা আমাকে বাঁচতে দিলো না।’
ওসি এবিএম দোহা জানান, বৃহস্পতিবার বিকেলে তনুশ্রী নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনজনের নাম উল্লেখ রয়েছে। তবে আত্মহত্যার কারণ আমরা এখনও জানতে পারিনি। নোটে হাতের লেখা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শুভ, আলিফ, মিহির ওরা আমাকে বাঁচতে দিলো না

আপডেট সময় ১২:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২