ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছর ধরে হিজড়ার ছদ্মবেশ শেষ রক্ষা হয়নি

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

সাত বছর ধরে হিজড়ার ছদ্মবেশ শেষ রক্ষা হয়নি

সিএনএমঃ
মাদক মামলায় দুই বছরের সাজা থেকে পালিয়ে বেড়াতে সাত বছর ধরে হিজড়ার ছদ্মবেশ ধারণ করেছিল বিল্লাল হোসেন নামে এক মাদক মামলার আসামি। তবে এতেও গ্রেফতার এড়াতে পারেনি সে।
গতকাল শনিবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহ আলী থানা পুলিশ।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদক মামলায় জামিনে বের হয়ে কারাবাস থেকে রেহাই পেতে সে ছদ্মবেশ ধারণ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত বিল্লাল হিজড়া নয়। পরবর্তী সময়ে তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়।
২০১২ সালে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ বিল্লাল হোসেন মাদকসহ শাহআলী থানা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিল। এই মাদক মামলা থেকে জামিনে বের হয়ে মামলার দায় হতে বাঁচার জন্য শাহআলী থানা এলাকা ছেড়ে চলে যায় সে। মামলায় আসামি বিল্লালের ২ বছর সাজা হয়।
গত ৭ বছর ধরে হিজড়ার ছদ্মবেশ ধারণ করে সে আত্মগোপনে ছিল বলে জানান ওসি আমিনুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাত বছর ধরে হিজড়ার ছদ্মবেশ শেষ রক্ষা হয়নি

আপডেট সময় ০৪:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২