ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উদয়ন ট্রেন থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

সিলেট থেকে চট্টগ্রামে আসা যাত্রীবাহী উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে জুবেদ আলী (৮২) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানা গেছে।

রোববার (২৬ জুন) সকাল ৬টার দিকে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন।

তিনি বলেন, জুবেদ আলী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। তার সঙ্গে রেলে তার স্ত্রী, ছেলে, আত্মীয় স্বজনরা ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওসি বলেন, ওনার বাড়ি সুনামগঞ্জের ছাতক। এমনিতে রাঙ্গামাটির কাপ্তাইয়ের পরিবার নিয়ে বসবাস করেন। ১৫ দিন আগে ছাতক গিয়েছিলেন। শনিবার তিনি আবার ফেরত আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলস্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী  বলেন, সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে উদয়ন ট্রেনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। বিষয়টি রেলওয়ে কন্ট্রোলে জানানো হলে, তারা বিষয়টি আমাদের জানায়। এরপর আমারা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানাই। পরে জানতে পারি ট্রেনেই তিনি মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

উদয়ন ট্রেন থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২