ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না : আমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না এবং নির্বাচন হতেও দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

শনিবার (২৫ জুন) দুপুরে নেত্রকোণার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে মদন উপজেলায় বানভাসি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। দেশের মানুষ যখন বন্যার কবলে পরে বিপর্যস্ত, তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো তারা ব্যস্ত বিলাসিতা নিয়ে।

পরে জেলার মোহনগঞ্জ, খালিয়াজুরী ও বারহাট্টা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বানভাসিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন নেতারা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ্ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না : আমান

আপডেট সময় ০৫:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২