ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধন জরুরী নোটিশ  নোবিপ্রবি অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন ৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে

ভ্যাকসিনের প্রায় ৩ কোটি ডোজ উৎপাদন কারখানায় উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ৪৮৫ বার পড়া হয়েছে

ভ্যাকসিনের প্রায় ৩ কোটি ডোজ একটি উৎপাদন কারখানায় উদ্ধার

সিএনএম২৪ডটকমঃ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রায় ৩ কোটি ডোজ একটি উৎপাদন কারখানায় উদ্ধার করেছে ইতালি। বুধবার মজুত রাখা এসব ভ্যাকসিন উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, এসব ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার নেদারল্যান্ডসে অবস্থিত হ্যালিক্স কারখানায় উৎপাদন করা হয়ে থাকতে পারে। এই কারখানায় ইউরোপের জন্য ভ্যাকসিন উৎপাদনের এখনও অনুমতি দেওয়া হয়নি।

ইউরোপীয় ইউনিয়ন সূত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, এসব ডোজ মূলত যুক্তরাজ্যে পাঠানোর কথা ছিল। কিন্তু ভ্যাকসিন রফতানি ঠেকাতে কঠোর বিধি-নিষেধ জারির পর তা আর পাঠানো হয়নি।

মঙ্গলবার ইতালির পার্লামেন্টারি কমিটির এক বৈঠকে দেশটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা কমিশনের মহাপরিচালক সান্দ্রা গ্যালিনা জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোনও ভ্যাকসিন ইউরোপ থেকে অন্যত্র পাঠানো হচ্ছিল বলে তাদের কাছে তথ্য ছিল না। শুধু অস্ট্রেলিয়াতে রফতানির একটি অনুরোধ এর আগে বাতিল করা হয়েছে।

এসব ভ্যাকসিন ডোজের বিষয়ে অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে ইইউ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। কিন্তু হ্যালিক্স কারখানায় নিয়মিত পরিদর্শন শেষে অভ্যন্তরীণ বাজার কমিশনার থিয়েরি ব্রেটন আগ্রহী হয়ে ওঠেন এখানে উৎপাদিত ভ্যাকসিন কোথায় যাচ্ছে। এরপর ইতালি কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা দায়িত্ব নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

ভ্যাকসিনের প্রায় ৩ কোটি ডোজ উৎপাদন কারখানায় উদ্ধার

আপডেট সময় ০২:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১