ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণ নিয়ে সিলেটে ছুটে গেলেন মাহি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতা করতেও হিমশিম খাচ্ছে প্রশাসন। এমন পরিস্থিতিতে সরকার, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বহু মানুষ ব্যক্তিগত উদ্যোগে বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন। দেশের তারকারাও এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবিলায়।

কদিন আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া সরকার মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন।  নায়িকা জানিয়েছিলেন, শিগগিরই ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাবেন। এবার সেই কথা রাখলেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকারসহ একটি টিম। সিলেটে রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে সবাই মিলে ছবিও তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমরা যাচ্ছি।’

ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যানার ধরে আছেন মাহি, তার স্বামী রাকিব সরকারসহ অন্যরা। ব্যানারে লেখা রয়েছে-‘সিলেট বন্যার্তদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।’ ব্যানারের নিচে লেখা-‘মোঃ রাকিব সরকার, সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।’

মাহির স্বামী রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যানারের লেখা দেখে বোঝা যাচ্ছে, দলের পক্ষ থেকেই এই ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাচ্ছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ত্রাণ নিয়ে সিলেটে ছুটে গেলেন মাহি

আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২