ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসক বুলবুল হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিহত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। গ্রেপ্তার আসামির নাম মো. রিপন (৩০)।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করে আমরা রিপনের বিষয়ে জানতে পেরেছিলাম। পরে সেসব তথ্য যাচাই করে গতকাল রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও জেনেছি, চিকিৎসককে হত্যাকারী ছিনতাই দলটির নেতা এই রিপন।

রিপন জিজ্ঞাসাবাদে ডিবিকে আরও জানায়, ঘটনার দিন চিকিৎসক বুলবুলকে রিপনসহ পাঁচ জন ঘিরে ধরে। পরে তারা বুলবুলকে হত্যা করে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

উল্লেখ্য, এর আগে চিকিৎসক বুলবুল হত্যা মামায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রাসেল হোসেন হাওলাদার (২৫), সোলায়মান (২৩), আরিয়ান ওরফে হাফিজুল ওরফে হৃদয় (৩৯) ও রায়হান ওরফে আপন ওরফে সোহেল (২৭)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চিকিৎসক বুলবুল হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২