বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভাই হারালেন কায়সার হামিদ

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ২.০১ পিএম
  • ৩৯০ বার পড়া হয়েছে

সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় ববি হামিদ আর নেই। আজ বুধবার সকালে মারা গেছেন তিনি। ববি হামিদ দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের ছোট ভাই এবং আন্তর্জাতিক মহিলা দাবা মাস্টার রাণী হামিদের ছেলে।

ববি প্রায় গত ২ বছর ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। ভারতে ও দেশে অনেক চিকিৎসা হয়েছে তাঁর। রাণী হামিদকে সন্তানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক অনুদানও দিয়েছিলেন। সকলের চেষ্টা ও সাহায্য ব্যর্থকে ববি আজ দুনিয়া ছেড়েছেন।

আজ বুধবার বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে ববির জানাজা এবং আর্মি কবরস্থানে ববিকে চিরশায়িত করার কথা। ববির বাবা কর্ণেল হামিদ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ববির মৃত্যুতে হ্যান্ডবল সহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়া ব্যক্তিত্ব ববির মৃত্যুতে শোক জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com