ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে প্রাণ গেল বিআরডিবি কর্মকর্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর থেকে নতুন কর্মস্থল মাদারীপুরে যোগদান করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আশরাফ উদ্দিন (৫০) নামে এক বিআরডিবি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

আশরাফ উদ্দিন উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফ মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে আশরাফ ঘটনাস্থলেই মারা যান।

আশরাফের পরিবার সূত্রে জানা যায়, আশরাফ কেশবপুর বিআরডিবি শাখায় কর্মরত ছিলেন। সোমবার তার মাদারীপুরে বদলির আদেশ আসে। নতুন কর্মস্থল মাদারীপুরের উদ্দেশে আজ ভোরে মোটরসাইকেলযোগে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয় নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

খড়মপুর কেল্লা শাহ মাজারে ৭ দিনব্যাপী ওরশ

নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে প্রাণ গেল বিআরডিবি কর্মকর্তার

আপডেট সময় ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২