পটুয়াখালীর বাউফলের সোনালী ব্যাংক থেকে আব্দুল মোতালেব হাওলাদার নামে এক বীর মুক্তিযোদ্ধার ১ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার (০৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। তবে চুরির ঘটনাটি ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা মোতালেব ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে একটি ব্যাগের মধ্যে রাখেন। পরে ব্যাগটি ব্যাংকের একটি চেয়ারে রেখে তিনি একটি কাগজ নিয়ে এক অফিসারের কাছে যান। এ সময় ব্যাগটি একজন চোর নিয়ে চলে যায়।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের প্রক্রিয়া চলছে।
Reporter Name 

























