ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ-এর জন্মদিন উপলক্ষে মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ৪৮২ বার পড়া হয়েছে

এরশাদ-এর জন্মদিন উপলক্ষে মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা সভা

সিএনএম প্রতিবেদকঃ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদে বলেছেন, তিন জোটের রুপরেখা অনুযায়ী পল্লীবন্ধু ক্ষমতা হস্তান্তর করার পর আওয়ামী লীগ ও বিএনপি সংবিধান সংশোধন করে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভের মধ্যে সরকার প্রধানের হাতে নির্বাহী বিভাগ ও আইন সভা আর রাষ্ট্রপতির মাধ্যমে বিচার বিভাগের নিরানব্বই ভাগই সরকার প্রধানের হাতে। তাই সরকার প্রধান যা চান, তাই হচ্ছে- এটাকে গণতন্ত্র বলা চলে না।

শ‌নিবার (২০ মার্চ) সন্ধায়, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এর বাসভবনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর জন্মদিন উপলক্ষে মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। দেশের মানুষের অধিকার হরণ করে দেশের মানুষকে জিম্মি করেছে। ৯১ সালের পর থেকে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ ও বিএনপি সুশাসন নির্বাসনে দিয়েছে। দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা কবর দিয়েছে। সকল স্তরে দলীয়করণের মাধ্যমে লুটপাটের মাধ্যেমে টাকার পাহাড় গড়েছে দুটি দলের নেতা-কর্মীরা।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায়না। কারণ, তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। আওয়ামী লীগ ও বিএনপি দেশে দুঃশাসন সৃষ্টি করেছে, আমরা দেশের মানুষের জন্য প্রকৃত গণতন্ত্র উপহার দেবো।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা এমপি, সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্, উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি এরশাদ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

এরশাদ-এর জন্মদিন উপলক্ষে মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা সভা

আপডেট সময় ০১:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১