ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক কবরস্থানে ফায়ার ফাইটার আলাউদ্দিনের দাফন সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ফায়ার ফাইটার মো. আলাউদ্দিনের (৩৬) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৬ জুন) সকাল সাড়ে ৯টায় নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বানসা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৯টায় বাড়ি সংলগ্ন কামালপুর হাশেম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রোববার (০৫ জুন) রাতে আলাউদ্দিনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন আলাউদ্দিনের বড় ভাই নাসির উদ্দীন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আলাউদ্দিনের মরদেহ হস্তান্তরের পরপরই গোসল শেষে নোয়াখালীর উদ্দেশে রওনা দেওয়া হয়। তারপর ভোরে নোয়াখালীর চাটখিলে মরদেহ এসে পৌঁছায়।

আলাউদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে। তিনি ২০০৭ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান হিসেবে যোগদান করেন। প্রথমে তার কর্মস্থল ছিল ঢাকা। পরে ফেনী, চট্টগ্রামের আগ্রাবাদ, নোয়াখালীর সোনাইমুড়ী, কুমিল্লা এবং সবশেষ চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে রাসায়নিক পদার্থ বিস্ফোরণে আলাউদ্দিন মারা যান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পারিবারিক কবরস্থানে ফায়ার ফাইটার আলাউদ্দিনের দাফন সম্পন্ন

আপডেট সময় ১২:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২