ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে সরকারের অব্যবস্থাপনা দায়ী : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন— এর জন্য দায়ী সরকার।

রোববার (০৫ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

সরকারি নেতাদের বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের নেতারা চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে, সাধারণ মানুষের কষ্ট কী তারা জানে না। এরা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছে। মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা অর্থমন্ত্রীর স্ত্রীর নামে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে সরকারের অব্যবস্থাপনা দায়ী : মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২