ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশংসা ভালো কাজের অনুপ্রেরণা দেয় : দীঘি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে
শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি এখন পরিপূর্ণ নায়িকা। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে অভিষেক হলো তার। ওয়েব ফিল্মটির নাম ‘শেষ চিঠি’। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন রোহান। ওয়েব ফিল্মটির মুক্তির কয়েক ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।
যারা এতদিন দীঘির কাজ নিয়ে সমালোচনা করেছিল তারাও প্রশংসা করছেন। ফেসবুক গ্রুপের মধ্যে একজন লিখেছেন, ‘ছোট্ট টিয়া পাখিটা নীড়ে ফিরেছে। শুভ কামনা দীঘি।’
অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, অসাধারণ ছিল দীঘি। অনেক অনেক শুভ কামনা। মা-ছেলে-বউকে নিয়ে একটা ছোট পরিবারের গল্প তুলে ধরা হয়েছে ‘শেষ চিঠি’তে। যেখানে দীঘি একজন এতিম মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ইয়াস রোহানের মায়ের চরিত্রে দেখা যায় সাবেরী আলমকে। ভালোবেসে বিয়ে করে ইয়াস-দীঘি। মা সেটা মেনে নিতে পারে না। এমন গল্পে এগিয়েছে ওয়েব ফিল্মটি।
‘শেষ চিঠি’ নিয়ে দীঘি  বলেন, ‘সবার এত এত প্রশংসা আমাকে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। আসলে আমি ভাবিনি এত বেশি প্রশংসা করবে মানুষ আর এত বেশি ভালো লাগবে সবার। নতুন কাজ নিয়ে দর্শকের সামনে আসা মানেই নতুন পরীক্ষা। দর্শক কীভাবে কাজটি নেবেন, তাদের ভালো লাগবে কিনা, এসব নিয়েই টেনশন। এর ওপর ওটিটিতে আমার প্রথম কাজ, এই নিয়ে ভীষণ চিন্তা ছিল। গল্পের প্রয়োজনে যেকোনো ভালো চরিত্রে অভিনয় করতে আগ্রহী আমি।’
‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সুমন ধর। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সীসহ অনেকেই অভিনয় করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রশংসা ভালো কাজের অনুপ্রেরণা দেয় : দীঘি

আপডেট সময় ১২:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২