ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৩৫

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

সাভারের বলিয়ারপুরে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন যাত্রী। রোববার (০৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম কাওসার আহমেদ। তবে তারসহ বাকি দুইজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজন বাসের চালক ও অপরজন নারী বলে জানা গেছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ঘটনা সাড়ে ৯টার দিকে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫-৪০ জনের মতো।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান  বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত পরিবহন উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাভারে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৩৫

আপডেট সময় ১১:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২